Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হতে যাচ্ছে। এই পদ্ধতি চালু হওয়ার পর থেকে দেশের নেটওয়ার্কে কোনো অবৈধ বা আনঅফিসিয়াল স্মার্টফোন আর সচল থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এরই মধ্যে নেটওয়ার্কে যুক্ত বা ব্যবহৃত সব বৈধ ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বার্তায় এই তথ্যগুলো জানিয়েছে।

বিটিআরসি'র নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে গ্রাহকদের সেটির বৈধতা যাচাই করে নিতে হবে। এজন্য গ্রাহকরা তাদের ফোন থেকে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহ করার পর 'KYD<স্পেস>আইএমইআই নম্বর' লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে পারবেন। ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির বৈধতা সম্পর্কে তথ্য জানানো হবে।

এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য গ্রাহকরা বিটিআরসি'র হেল্পডেস্ক নম্বর ১০০-তে কল করতে পারবেন। পাশাপাশি যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য জানা যাবে। তবে এই ডায়াল সেবাটি আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে। এছাড়া সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে কিংবা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও গ্রাহকরা সহায়তা নিতে পারবেন।

বিটিআরসি একই সঙ্গে এনইআইআর সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা ও তথ্য জানতে গ্রাহকদের তাদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

1

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

2

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

3

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

4

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

5

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

6

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

7

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

8

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

9

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

10

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

11

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

12

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

13

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

14

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

15

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

16

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

17

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

18

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

19

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

20
সর্বশেষ সব খবর