Deleted
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

উত্তরের জেলা নীলফামারীতে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। 

শনিবার (২৯ নভেম্বর) নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।

মোটরসাইকেল চালক আলিম বলেন, সকালে বের হয়ে খুব শীত অনুভব হচ্ছে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশার কারণে এখন গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সকালে হাঁটতে বের হলে শীত লাগে, সঙ্গে কুয়াশাও বাড়ছে। আমরা এ জেলার মানুষ প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগে।

ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আজ ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

1

স্থগিত হলো জকসু নির্বাচন

2

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

3

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

4

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

5

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

6

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

7

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

8

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

9

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

10

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

11

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

12

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

13

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

14

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

15

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

16

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

17

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

18

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

19

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

20
সর্বশেষ সব খবর