Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দুটি আসন— বগুড়া-৭ ও দিনাজপুর-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভোলা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের জন্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।

অ্যাডভোকেট ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগ দেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি পূর্বেও এই আসন থেকে ধানের শীষ প্রতীকে দুবার নির্বাচন করেছিলেন এবং সেসময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন বলে জানা যায়। তৎকালীন সরকারের সময় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের করা হয়েছিল, যার ফলে তাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

1

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

2

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

3

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

4

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

5

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

6

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

7

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

8

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

9

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

10

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

11

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

12

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

13

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

14

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

15

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

16

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

17

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

18

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

19

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

20
সর্বশেষ সব খবর