Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামিন আদেশের পর দ্রুত মুক্তিতে ঠাকুরগাঁওয়ে চালু হলো অনলাইন সেবা

জামিন আদেশের পর দ্রুত মুক্তিতে ঠাকুরগাঁওয়ে  চালু হলো অনলাইন সেবা

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। আদালত থেকে জামিন আদেশের পর কারাগার থেকে দ্রুত মুক্তিতে ঠাকুরগাঁওয়ে চালু হলো অনলাইন সেবা। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে  ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ভিডিও কনফারেন্স থেকে জানা গেছে, মাধ্যমে জামিনপ্রাপ্ত আসামির বেইল বন্ডের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। যার ফলে আদালত থেকে কারাগারে কাগজপত্র প্রেরণের সময় কমবে এবং জামিনপ্রাপ্ত ব্যক্তির দ্রুত মুক্তির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কমবে খরচ ও ভোগান্তি। ডিজিটাল ব্যবস্থার কারণে বেইল বন্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি জালিয়াতির সুযোগও কমবে।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রাজজ মো.জামাল হোসেন,ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইবুনাল এর বিচারক কৃষ্ণকান্ত রায়,পারিবারিক আপিল আদালত এর বিচারক মো. জালাল উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল এর বিচারক রফিকুল বারী, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. মজনু মিয়া, জেল সুপার মাসুদুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, পাবলিক প্রসিকিউটর আব্দুল হালিম সহ বিচার বিভাগের অন্যান্যরা কর্মকর্তা কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

1

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

2

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

3

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

4

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

5

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

6

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

7

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

8

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

9

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

10

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

11

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

12

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

13

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

14

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

15

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

16

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

17

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

18

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

19

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

20
সর্বশেষ সব খবর