Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ উর রহমান

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ উর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া একটি প্রতিশ্রুতিকে ‘উদ্ভট’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার এই আশ্বাস মূলত তাদের জোটসঙ্গী বিএনপিকে বিপদে ফেলার একটি কৌশল।

আজ সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে জাহেদ উর রহমান এই বিশ্লেষণ তুলে ধরেন।

তিনি বলেন, "জামায়াতের আমির বা তার দল এতটা অবুঝ নয় যে তারা এমন একটি হাস্যকর প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হচ্ছে, এটি আসলে বিএনপিকে বিপদে ফেলার জন্যই করা হচ্ছে।"

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, "মায়েরা সন্তান জন্মদান ও লালন-পালনের পাশাপাশি পেশাগত দায়িত্বও পালন করেন। আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না, সে বিষয়ে ভাবছি।"

জাহেদ উর রহমান মনে করেন, যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়, তবে নিয়োগকর্তারা নারীদের চাকরিতে নিতে নিরুৎসাহিত হবেন। তিনি এর সমস্যাগুলো তুলে ধরে বলেন, "এটি এক ধরনের বৈষম্য তৈরি করবে। যেখানে পুরুষরা আট ঘণ্টা কাজ করবে, সেখানে নারীরা পাঁচ ঘণ্টা কাজ করে সমান বেতন পেলে নিয়োগকর্তারা নারীদের নিয়োগ দিতে চাইবেন না।" তিনি আরও যোগ করেন, "অনেক পুরুষ কর্মীও তখন বলতে পারে যে, তারাও পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করে দেবে।"

এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, জামায়াতের এ ধরনের প্রতিশ্রুতি বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলবে। তিনি বলেন, "জামায়াত মাঠে এমন অনেক অদ্ভুত ও উদ্ভট প্রতিশ্রুতি নিয়ে নামবে, যা বাংলাদেশে কার্যকর করা সম্ভব নয়। কিন্তু এসব প্রতিশ্রুতির কারণে বিএনপিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং তারা চাপে পড়বে।"

তিনি আরও বলেন, "আমি মনে করি, জামায়াতের পক্ষ থেকে এমন আরও অনেক আকাশকুসুম প্রতিশ্রুতি আসবে। বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো ব্যাখ্যা করতে হবে।"

জাহেদ উর রহমান শুধু জামায়াত বা বিএনপি নয়, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো দলই যেন উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইতে না পারে। তিনি বলেন, "যিনি যা-ই বলুন না কেন, তা কীভাবে বাস্তবায়ন করবেন, সেই সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণকে জানাতে হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

1

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

2

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

3

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

4

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

5

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

6

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

7

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

9

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

10

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

11

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

12

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

13

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

14

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

15

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

16

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

17

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

18

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

19

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

20
সর্বশেষ সব খবর