Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জেলা বিএনপি

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন এবং দিনাজপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বিএনপি চেয়ারপারসনের বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে জেলা বিএনপি এই নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুভ সূচনা করে।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পরপরই ফরিদপুর গোরস্থান মোড়ে আনুষ্ঠানিক লিফলেট বিতরণ শুরু করা হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চান।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, "বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শৈশব বেড়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলায়। তিনি দেশের জন্য সব সময় আপসহীন হিসেবে কাজ করেছেন। আমরা দিনাজপুরবাসী তার জন্য গর্বিত।"

তিনি আরও বলেন, "চেয়ারপারসনের বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের উন্নয়ন হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে দিনাজপুর সদর উপজেলা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাই একসঙ্গে কাজ করছি। যাতে করে মরহুম খুরশিদ জাহান হকের উন্নয়নের ধারাবাহিকতা আগামীতে চলমান থাকে।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

1

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

2

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

3

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

4

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

5

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

6

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

7

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

8

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

9

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

10

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

11

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

12

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

13

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

14

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

15

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

16

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

17

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

18

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

19

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর