Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

দুর্নীতি, অপরাধ ও বিচারহীনতার বিরুদ্ধে এবার মেক্সিকোজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। যেটির নেতৃত্বে ছিল জেনারেশন জেডের (জেন-জি) সদস্যরা।

স্থানীয় সময় শনিবারের ওই বিক্ষোভে নানা বয়সী মানুষ অংশ নেন। যাদের মধ্যে ছিলেন বিরোধী দলের প্রবীণ কর্মী এবং সম্প্রতি নিহত মিচোয়াকানের মেয়র কার্লোস মানজোরের সমর্থকরা। চলতি মাসের শুরুতে ‘ডে অব দ্য ডেড’ অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয় কার্লোসকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটিতে কিছু মুখোশধারী বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেক্সিকো সিটির জননিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেজ জানান, সংঘর্ষে ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম মিলেনিওকে তিনি আরও জানান, সংঘর্ষের সময় ২০ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। দাঙ্গায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।

মেক্সিকান সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল- এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সুরক্ষিত এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ ও পাথর ছোড়ে। এতে বিক্ষোভকারী তরুণদের অনেকে আহত হন। ঘটনাস্থলেই আহতদের চিকিৎসা দেন বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকরা। 

এল ইউনিভার্সাল আরও জানায়, পুলিশ কয়েক মিনিট ধরে ঘটনাস্থল জোকালো প্রাঙ্গণে বিক্ষোভকারীদের ধাওয়া করে। বেশ কয়েকজনকে মারধরের পর এলাকা ছাড়তে বাধ্য করে। শেষ পর্যন্ত বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘জেনারেশন জেড মেক্সিকো’ বলে পরিচয় দেওয়া একটি সংগঠন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘোষণাপত্রে দাবি করা হয়েছে, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে ক্লান্ত মেক্সিকোর তরুণ প্রজন্মের প্রতিনিধি।
চলতি সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমের কিছু জেন-জি ইনফ্লুয়েন্সার জানিয়েছিলেন, তারা শনিবারের বিক্ষোভ কর্মসূচির বিপক্ষে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স এবং মেক্সিকান বিলিয়নিয়ার রিকার্দো সালিনাসের মতো ব্যক্তিত্বরা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বার্তা দেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের অভিযোগ, ডানপন্থী দলগুলো জেন-জি আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বট ব্যবহার করে বিক্ষোভে উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

চলতি বছর এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে জেন-জিরা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে। নিকট অতীতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নেপালে। সামাজিক মাধ্যম নিষিদ্ধের পর গত সেপ্টেম্বরে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

1

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

2

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

3

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

5

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

6

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

7

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

8

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

9

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

10

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

11

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

12

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

13

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

14

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

15

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

16

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

17

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

18

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

19

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

20
সর্বশেষ সব খবর