Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজালালের অগ্নিকাণ্ডে ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

শাহজালালের অগ্নিকাণ্ডে ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) আগুন পুরোপুরি নিভেছে। প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল রোববার বিকালে অগ্নিনির্বাপণ কার্যক্রম বন্ধ ঘোষণা করে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় প্রায় দুই হাজার কোটি টাকার পণ্য-সরঞ্জাম পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম জানান, আগুনে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

অগ্নিকাণ্ডে পুড়েছে তৈরি পোশাক, ওষুধশিল্পের কাঁচামাল, কৃষিপণ্যসহ বিভিন্ন সরঞ্জাম। এতে অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। গতকাল অনেক ব্যবসায়ী তাদের ক্ষতিপূরণের জন্য এসেছিলেন বিমানবন্দরে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আগুনে পুড়ে যাওয়ায় অন্তত এক মাস রপ্তানি কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে বিদেশি অর্ডারগুলো বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে।

গতকাল সকালে বিমানবন্দরে গিয়ে দেখা যায়, প্রবেশপথেই কড়াকড়ি আরোপ করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুধু বিদেশগামী এবং বিমানবন্দরে যাতায়াতের গাড়ি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছিল পুলিশসহ বিভিন্ন বাহিনী। ফায়ার সার্ভিসকর্মীরা ভেতরে কাজ করছিলেন। তখনো দুই পাশ থেকে পানি দিচ্ছিলেন তারা।

কয়েকজন ফায়ার ফাইটার বলেন, কার্গো ভিলেজের ভেতরে মিথেন গ্যাস আছে। এজন্য তারা অক্সিজেন নিয়ে কাজ করছিলেন। আগুন পুরো নিয়ন্ত্রণে এসেছে। তবে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে আরো কদিন সময় লাগবে। এদিন বিমানবন্দরের সামনে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।

কার্গো ভিলেজের আট নম্বর ফটকের সামনে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার দুপুর সোয়া ২টায় আগুন লাগে। প্রথমদিকে সামান্য ধোঁয়া বের হয়। ওই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ।

কার্গো ভিলেজ-সংশ্লিষ্টরা বলছেন, পোশাকের স্যাম্পল (নমুনা) পুড়ে যাওয়ার কারণে রপ্তানিতে লিড টাইমে অন্তত এক মাস পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। এখন আবার নতুন করে স্যাম্পল আনা, তৈরি এবং ব্র্যান্ড-ক্রেতাদের অনুমোদন নেওয়া পর্যন্ত অন্তত এক মাস সময়ের প্রয়োজন।

সূত্র জানায়, দুদিন শুক্র ও শনিবার সরকারি ছুটি ছিল। এ দুদিনে উড়োজাহাজে যত পণ্য এসেছে, সেগুলো হস্তান্তরে কোনো কাজ হয়নি। আগুনে সবই পুড়ে গেছে। কুরিয়ার সার্ভিস সেকশন শেডের বাইরেও উড়োজাহাজ থেকে অনেক পণ্য নামিয়ে রাখা হয়েছিল। সেগুলোও ছাই হয়ে গেছে। সব মিলিয়ে অন্তত দুই হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

1

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

2

ওসমান হাদিকে গুলি: নিন্দা ও ক্ষোভ প্রকাশ তারেক রহমানের

3

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

4

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

5

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

6

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

7

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

8

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

9

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

10

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

11

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

12

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

13

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

14

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

15

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

16

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

17

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

18

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

19

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

20
সর্বশেষ সব খবর