Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, এসব তথ্য আর্থিক লেনদেনসহ ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ডের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করছে।’ 

নজরুল ইসলাম খানের ভাষায়, ‘উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়, কেন এসব তথ্য নেওয়া হচ্ছে। আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আসলে এর কোনো প্রয়োজনও নেই।’

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘এসব তথ্য ব্যবহার করে ভুয়া ভোটার তৈরি করা বা বেআইনি আর্থিক লেনদেনের চেষ্টা হতে পারে।’ 

তিনি বলেন, ‘ভোটারদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো; কিছু আর্থিক লেনদেনের সম্ভাবনাও আমরা দেখছি। এ বিষয়টি নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে সরাসরি জড়িত।’

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর আগাম প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চলছে।’
 
তিনি বলেন, ‘সরকারিভাবে যদি তা অন্যায় না হয়, তবে অন্যদের ক্ষেত্রেও সেটিকে অন্যায় বলা যায় না।’

তিনি বলেন, ‘সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

1

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

2

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

3

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

4

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

5

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

6

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

7

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

8

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

9

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

10

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

11

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

12

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

13

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

14

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

15

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

16

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

17

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

18

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

19

গণভোটের ফলাফল জানালো ইসি

20
সর্বশেষ সব খবর