Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

পোস্টে তিনি জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।’

আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

এ বিষয়ে উম্মে উসওয়াতুন রাফিয়া গণমাধ্যমকে জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার ময়মনসিংহের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের মতো একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।

রাফিয়া আরও জানান, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, মোটরসাইকেল ও পায়ে হেঁটে এসে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের বাড়ির গেটে আগুন দেয়। মোটামোটি ৪-৫ মিনিটের মধ্যে তারা তাদের অপকর্ম করে পালিয়ে যায়।

এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটে পোড়া দাগ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে বলে মনে করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

1

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

2

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

3

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

4

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

5

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

6

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

7

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

8

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

9

শেষ দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই; ইসিতে আপিল শুরু কাল

10

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

11

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

12

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

13

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

14

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

15

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

16

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

17

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

18

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

19

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

20
সর্বশেষ সব খবর