Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী জনবিরল এক এলাকায় শক্তিশালী সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানান, কম্পনের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনোর প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর পরপরই কয়েকটি ছোট পরাঘাত (আফটারশক) অনুভূত হয়।

ইউএসজিএস জানায়, কেন্দ্রস্থলটি আলাস্কার ইয়াকুতাট শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে, যেখানে বসবাস করেন ৬৬২ জন।

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট কালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের ইউনিট দু’টি জরুরি ফোনকল পেয়েছে।

তিনি জানান, ধাক্কাটি স্পষ্টতই টের পাওয়া গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে কম্পন টের পাওয়ার কথা জানাচ্ছে।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, তা পাহাড়ি ও জনবসতি খুবই কম। মানুষ মূলত জানিয়েছে তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কোনও কাঠামোগত ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

1

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

2

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

3

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

4

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

5

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

6

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

7

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

8

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

9

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

10

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

11

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

12

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

13

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

14

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

15

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

16

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

17

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

18

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

19

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

20
সর্বশেষ সব খবর