Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

শনিবার ও রোববার রেকর্ড হয়েছিল সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। 

রাতভর ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি। রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারো শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের।

জেলা শহরের পৌর খালপাড়া মহল্লার নির্মাণ শ্রমিক ফজলুল করিম বলেন, কয়েকদিন ধরেই বিকেলের পর থেকে শুরু হয় কনকনে ঠান্ডা। রাতেও খুব ঠান্ডা লাগে। আমাদের সকালেই কাজের জন্য বের হতে হয়। ভোরের দিকে ব্যাপক কুয়াশার সঙ্গে ঠান্ডা লাগে। তবে সূর্য উঠে গেলেই ঠান্ডা কমতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। ২৬ দশমিক ৫ থেকে বেড়ে রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি।

বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। দুয়েক দিনের মধ্যরাত ও দিনের তাপমাত্রা আবারো কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

1

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

2

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

3

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

4

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

6

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

7

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

8

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

9

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

10

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

11

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

12

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

13

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

14

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

15

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

16

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

17

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

18

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

19

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

20
সর্বশেষ সব খবর