Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণ বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কাউকে ছাড় দেবে না। এক্ষেত্রে কোনো শোকজ করা হবে না। যেকোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

সোমবার দুপুরে বন্দর উপজেলার সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কঠোর হব। সব প্রার্থীদের একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থায় কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। তারা আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

1

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

2

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

3

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

4

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

5

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

6

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

7

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

8

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

9

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

10

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

11

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

12

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

13

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

14

যে কারণে এইচএসসি পাসের ধস

15

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

16

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

17

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

18

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

19

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

20
সর্বশেষ সব খবর