Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি’র নামাজে জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার (২০ ডিসেম্বর) নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।     
 
বিকল্প সড়ক সমূহ

১। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।

২। ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।

৩। ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।

৪। আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

৫। এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

৬। মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানাবাহন মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

৭। এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন সমূহকে জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

সব যানবাহন চালকদের আগামী ২০/১২/২০২৫ খ্রি. সকাল হতে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনও প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ করা হলো। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

1

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

2

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

3

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

4

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

5

ভারতে মুসলিম-খ্রিষ্টানদের ওপর সহিংসতা, ঢাকার উদ্বেগ প্রকাশ

6

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

7

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

8

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

9

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

10

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

11

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

13

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

14

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

15

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

16

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

17

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

18

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

19

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

20
সর্বশেষ সব খবর