Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

নিহত রানা সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলযোগে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

রানা সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

1

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

2

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

3

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

4

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

5

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

6

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

7

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

8

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

9

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

10

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

11

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

12

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

13

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

14

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

15

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

16

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

17

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

18

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

19

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

20
সর্বশেষ সব খবর