Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

নিজের শততম টেস্ট ম্যাচটিকে রঙিন করে তুললেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে নিয়ে যেমন ইতিহাস গড়লেন, তেমনি আনন্দে ভরিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সকাল।

বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি। টেস্ট ইতিহাসে এটি মাত্র ১২তম ঘটনা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। সেঞ্চুরি পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ১ রান।

তখন তিনি ১৮৭ বলে পাঁচটি চার মেরে ৯৯ রানে ব্যাট করছিলেন। তার সঙ্গী লিটন দাস ৮৬ বলে ২ চারসহ ৪৭ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটিতে ১৬০ বল থেকে আসে ৯০ রান।

টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক ভালো শুরু করেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পৌঁছাতে পারেননি দুই অঙ্কে।

মুশফিক মুমিনুলের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন। পরে লিটনের সঙ্গে গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি।

মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করার নামগুলোও বিশ্ব ক্রিকেটের বড় তারকারা। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের কলিন কাউড্রে। ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ যোগ দেন সেই তালিকায়।

১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ করেন ১৪৯ রান। এরপর আলেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক (২০০৫ সালে ভারতের বিপক্ষে ১৮৪), এবং রিকি পন্টিং (২০০৬ সালে দুই ইনিংসেই সেঞ্চুরি) তালিকায় যুক্ত হন।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন।

হাশিম আমলা শ্রীলঙ্কার বিপক্ষে জোহানেসবার্গে শততম টেস্টে করেন ১৩৪ রান।

ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই তালিকায় আরও ব্যতিক্রমী দুজনই নিজেদের শততম টেস্টে দ্বিশতক করেন। ২০২১ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে রুট ডাবল সেঞ্চুরি করেন; ২০২২ সালে ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ঠিক ২০০।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

1

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

2

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

3

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

4

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

5

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

6

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

7

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

8

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

9

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

10

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

11

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

12

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

13

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিট

14

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

15

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

16

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

17

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

18

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

19

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

20
সর্বশেষ সব খবর