Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট ক্লোজড

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট ক্লোজড

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, অভিযুক্ত ওই পুলিশ সার্জেন্টকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের এক অফিস আদেশে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রুহুল কবির রিজভী নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান। কর্মসূচি শেষে তিনি যখন গাড়িতে উঠছিলেন, ঠিক সেই মুহূর্তে দায়িত্বরত সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন।

এই ঘটনার একটি ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জারি করা এক আদেশে বলা হয়, "প্রশাসনিক কারণে" সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে বর্তমান কর্মস্থল (মিরপুর ট্রাফিক জোন) থেকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

1

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

2

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

3

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

4

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

5

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

6

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

7

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

8

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

9

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

10

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

11

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

12

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

13

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

14

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

15

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

16

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

17

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

18

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

19

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

20
সর্বশেষ সব খবর