Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

এরপর তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বেগম জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক উচ্চ পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন। 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।  

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

1

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

2

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

3

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

4

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

5

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

6

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

7

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

8

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

9

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

10

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

11

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

12

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

13

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

14

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

15

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

16

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

17

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

18

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

19

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

20
সর্বশেষ সব খবর