Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই।

আজ শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ভোটের আয়োজন করছি, মনে রাখতে হবে—প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে, তখন সব ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও সে রকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি—একটি গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেন, বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবেলা করতে পারবে। এজন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে।

নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে।

সরকার আশাবাদী, তা উতরে যাওয়া যাবে। সেজন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও সঠিক প্রার্থী নির্বাচন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যসচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো চিফ খালেদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক—এটাই আমাদের প্রত্যাশা। সরকার এবং গণমাধ্যম একসঙ্গে মিলে ভোটের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়, পিআইবি’র কর্মকর্তা এবং সিলেট প্রেসক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমন্বয়ের দায়িত্বে ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলম। প্রশিক্ষক ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান। দুই দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দিবেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। প্রশিক্ষণে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করা সিলেটের ৫০ জন সাংবাদিক অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

1

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

2

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

3

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

4

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

5

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

6

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

7

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

8

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

9

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

10

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

11

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

12

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

13

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

14

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

15

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

16

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

17

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

18

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

19

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

20
সর্বশেষ সব খবর