Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর ১১ জানুয়ারি বগুড়া সফরে আসছেন। এটি দিয়েই ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু হচ্ছে। এখান থেকে রংপুরে যাবেন। তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে।

প্রিয় নেতাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে কোনও হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা, মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে রংপুরের দিকে রওনা দেবেন। রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রুবেল আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু তারেক রহমান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী। এসব কর্মসূচি পালন করলে নির্বাচনি আচরণ বিধি লংঘন হতে পারে তাই বিরত থাকতে হচ্ছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার জিয়ারত করবেন। এ সময় আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানাবো। পরে দলীয় নেতাকর্মীরা তাকে বগুড়ার শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ গত ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তিনি আগামী ১১ জানুয়ারি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

1

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

2

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

3

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

4

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

5

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

6

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

7

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

8

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

9

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

10

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

11

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

12

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

13

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

14

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

15

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

16

শেষ দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই; ইসিতে আপিল শুরু কাল

17

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

18

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

19

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

20
সর্বশেষ সব খবর