Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে কুমিল্লার সাবেক মেয়র সূচনার অর্থায়নে নগরীতে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল এবং নাশকতার চেষ্টা করছিল। এ অভিযোগে ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

এর আগে সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই। নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, কুমিল্লায় নাশকতার লক্ষ্যে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় অভিযান চালিয়ে নগরী থেকে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

1

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

2

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

3

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

4

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

5

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

6

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

7

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

8

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

9

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

10

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

11

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

12

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

13

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

14

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

15

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

16

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

17

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

18

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

19

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

20
সর্বশেষ সব খবর