Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮৬ রান তোলে পাকিস্তানের মেয়েরা। এই মামুলি রানটা বাংলাদেশ মেয়েরা মাত্র ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায়।

বাংলাদেশের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। তিনি তিনটি ছক্কা হাঁকান। ৮ রানে ২ উইকেট হারানোর পর জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন জান্নাত। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত জান্নাতের। জুটিতে তার সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।

সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১২ ডিসেম্বর। তৃতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সাদিয়া ইসলাম প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

1

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

2

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

3

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

4

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

5

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

6

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

7

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

8

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

9

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

10

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

11

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

12

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

13

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

14

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

15

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

16

বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে: ইসি সচিব

17

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

18

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

19

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

20
সর্বশেষ সব খবর