Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদেষ্টা

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্ট শক্তির আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের রূপরেখা নিয়ে কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে। আমরা নিশ্চিত করতে চাই, পরাজিত সেই ফ্যাসিস্ট শক্তি যেন আর কখনোই এ দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’’

তিনি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘বেগম জিয়ার অসুস্থতা আমাদের সবার জন্যই অত্যন্ত উদ্বেগের বিষয়।’’

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করেন। বিশেষ করে তিনি ওসমান হাদির নাম উল্লেখ করে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র মেরামতের কাজ শেষ করে দ্রুতই ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

1

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

2

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

3

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

4

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

5

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

6

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

7

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

8

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

9

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

10

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

11

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

12

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

13

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

14

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

15

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

16

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

17

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

18

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

19

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

20
সর্বশেষ সব খবর