Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন নিপীড়নকারী শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মিডিয়া চত্বরে এসে শেষ হয়ে মানববন্ধনে রূপ নেয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা অভিযোগ করেন, প্রশাসন তদন্ত কমিটি গঠন করে থেমে যায়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে না। গত ২ নভেম্বর দুই বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে।

মানববন্ধনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক নারী শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘ড. শাকিবুল মার্ক টেম্পারিং করেন, অশালীন আচরণ করেন। আমরা তার ক্লাসে নিরাপদ বোধ করি না। তদন্ত করে স্থায়ী বহিষ্কার চাই।’

শিক্ষার্থী আহামাদুল হক আলভি বলেন, ‘যৌন নিপীড়কের স্থায়ী বহিষ্কার চাই। অন্য বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কিন্তু এখানে প্রশাসন তদন্তে থেমে যায়। এতে কুলাঙ্গাররা বারবার হয়রানি করে।’

গত ২ নভেম্বর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন; এতে ভুক্তভোগীর সঙ্গে অশোভন প্রস্তাব, অশালীন আচরণের কথা উল্লেখ আছে। একই দিনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী ড. শাকিবুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. শওকাত আলী বলেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

1

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

2

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

3

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

4

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

5

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

6

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

7

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

8

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

9

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

10

মারা গেছেন ওসমান হাদি

11

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

12

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

13

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

14

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

15

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

16

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

17

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

18

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

19

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

20
সর্বশেষ সব খবর