Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে শহিদুল ইসলাম (৩৭) ওরফে শহিদ নামে বাংলাদেশি যুবককে হত্যার সাত দিন পর মরদেহ ফেরত দিয়েছে।

শনিবার সীমান্তের দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর এলাকায় পতাকা বৈঠকের পর বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নিহত শহিদের মরদেহ গ্রহণ করেন।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শহিদের লাশ সাত দিন পরে ফেরত দিলো বিএসএফ।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। সর্বশেষ মরদেহটি শহিদের বাবা নস্কার আলীসহ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জীবননগরে গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন শহিদুল। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। এ সময় পাঁচ সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে শহিদ আহত হন। আহত শহিদুলকে চিকিৎসার জন্য কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

1

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

2

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

3

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

4

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

5

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

6

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

7

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

8

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

9

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

10

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

11

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

12

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

13

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

14

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

15

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

16

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

17

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

18

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

19

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

20
সর্বশেষ সব খবর