Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা অফিসাররা জেলে ডিভিশন পেতে পারে, সাব জেল নয়

সেনা অফিসাররা জেলে ডিভিশন পেতে পারে, সাব জেল নয়

আওয়ামী লীগের বিগত সাড়ে ১৫ বছরের বিভিন্ন সময় গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। 

তারা বলেন, অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে। কিন্তু সাব জেলের নামে কোনো বৈষম্য করা যাবে না। 

মানবতাবিরোধী অপরাধ গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের বুধবার হাজিরার পর সাংবাদিকদের নিকট এ দাবি জানান।

এ সময় উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল্লাহ হিল আমান আল আযমী, লেফটেন্যান্ট কনেল হাসিনুর রহমান প্রমুখ।

আয়না ঘরে দীর্ঘ ৮ বছর গুমের শিকার জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ হিল আমান আল আযমী বলেন, অভিযুক্ত এ সব সেনা কর্মকর্তা রা বাহিনীর বাইরে র‌্যাবে এসে এসব অপরাধে জড়িয়েছেন। তাদের সংখ্যা এক শতাংশও নয়। তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে জড়িয়ে নিন্দা করা সমীচীন নয়।

তিনি বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধে জড়িতদের কঠোর শাস্তি চাই।

উপস্থিত গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না। 

অন্য আসামিদের মতই তাদেরও জেলে রাখতে হবে। যেমনটা রাখা হচ্ছে গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রয়োজনে তাদের ডিভিশন দেয়া যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

1

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

2

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

3

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

4

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

5

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

6

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

7

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

8

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

9

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

10

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

11

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

12

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

13

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

14

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

15

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

16

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

17

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

18

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

20
সর্বশেষ সব খবর