Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

একটি ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের আলেম-ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন ২০২৫’-এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের দোয়া ও সমর্থন চায়।"

তিনি ইমাম ও মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, "তাদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে এবং তাদের জন্য সম্মানি ভাতার পরিকল্পনা রয়েছে।"

আলেম সমাজের ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "কোনো হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা গেছে, যা কাম্য নয়। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা বা ফেৎনা সৃষ্টি করতে পারে। ভিন্নমত যেন সমাজে বিভেদ তৈরি না করে, সেদিকে আলেমদের সতর্ক থাকতে হবে।" তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি সর্বদা ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

মাওলানা মুহিব্বুল্লাহ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

1

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

2

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

3

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

4

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

5

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

6

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

7

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

8

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

9

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

10

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

11

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

12

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

13

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

14

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

15

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

16

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

17

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

18

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

19

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

20
সর্বশেষ সব খবর