Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সন্তান আব্দুল্লাহ আল রাসেল। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের ছেলে।

আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে স্নাতক এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে স্নাতোকোত্তর সম্পন্ন করেন।

এর আগে তিনি ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদরাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদরাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

আব্দুল্লাহ আল রাসেল বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদরাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া— এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

2

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

3

যে আসনে লড়বেন বাবর

4

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

5

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

6

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

7

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

8

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

9

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

10

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

11

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

12

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

13

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

14

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

15

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

16

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

17

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

18

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

19

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

20
সর্বশেষ সব খবর