Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার এবং কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে কবির খানের পক্ষের শহীদ খানকে প্রতিপক্ষের লোকজন মারধর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় আজ ভোরে উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরইবাড়ী গ্রামের দুই পক্ষের মধ্যে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা প্রশাসনকে অবহিত করি। পরে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

1

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

2

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

3

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

4

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

5

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

7

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

8

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

9

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

10

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

11

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

12

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

13

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

14

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

15

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

16

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

17

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

18

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

19

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

20
সর্বশেষ সব খবর