Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় রয়েছে দেশের রফতানি খাত। সবশেষ গত নভেম্বর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৮৯ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত নভেম্বর মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার।
 
নভেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৪ কোটি ৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩০ কোটি ৬১ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬১ কোটি ৮৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এছাড়া ১৫২ কোটি ২৪ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৯০ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, নভেম্বর মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং হোম টেক্সটাইলের রফতানি কমলেও চামড়া ও চামড়াজাত পণ্যের বেড়েছে। নভেম্বর মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ৭ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৩ লাখ ডলারে।

এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২৪ দশমিক ৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ২৭ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ১০ কোটি ৯৯ লাখ ডলার। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ। নভেম্বরে মাসে রফতানি হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ বেশি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

1

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

2

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

3

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

4

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

5

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

6

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

7

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

8

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

9

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

10

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

11

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

12

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

13

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

14

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

15

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

16

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

17

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

18

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

19

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

20
সর্বশেষ সব খবর