Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল (বৃহস্পতিবার) রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। 

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, ৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

1

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

2

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

3

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

4

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

5

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

6

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

7

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

8

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

9

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

10

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

11

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

12

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

13

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

14

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

15

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

16

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

17

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

18

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

19

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

20
সর্বশেষ সব খবর