Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে এ দেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি হচ্ছে এবং প্রার্থীরা শহর থেকে গ্রামে প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে। গত ১৭ মাসেও তারা তাদের ভুল স্বীকার করেনি।”

প্রেস সচিব আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। জনগণের আস্থা ফেরাতে অতীতের ভুলের দায় স্বীকারের কোনো বিকল্প নেই। তিনি প্রশ্ন তোলেন, “একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা করে, তখন তারা রাজনীতি করতে পারে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না।”

বিগত সরকারের সমালোচনা করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ফ্যাসিজম কায়েম করেছিল এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। দলীয় বিবেচনায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের পুলিশ ও এনএসআই-তে চাকরি দিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম চালানো হয়েছে।

তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ সবাইকে বিচার করা হবে। শেখ হাসিনা ও কামালকে বিচারের জন্য দেশে আনা হবে। বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে।”

পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান এবং নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

1

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

2

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

3

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

4

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

5

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

6

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

7

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

8

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

9

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

10

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

11

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

12

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

13

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

14

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

15

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

16

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

17

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

18

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

19

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

20
সর্বশেষ সব খবর