Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাই। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২৪)। এ ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগমও গুরুতর আহত হন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিল মিয়ার বাবা আবু তাহের তার চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১,৭০০ টাকা ধার নেন। এর পর থেকে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটের জমি নিজেদের দাবি করে আসছিলেন। সম্প্রতি একাধিক সালিশ বৈঠকে স্থানীয় বিচারকরা আবু তাহেরের পরিবারের পক্ষেই রায় দেন।

শনিবার সকালে রিপন ও শিপন আবারও জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন সামান্য আহত ছিলেন, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

1

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

2

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

3

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

4

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

5

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

6

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

7

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

8

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম

9

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

10

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

11

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

12

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

13

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

14

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

15

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

16

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

17

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

18

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

19

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

20
সর্বশেষ সব খবর