Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছাবেন তিনি।

এ উপলক্ষে জিয়া উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।

নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান দিচ্ছেন।

তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সেখানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে তারা উজ্জীবিত। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়েছেন। একনজর তাকে দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে তিনি পূর্বাচল তিনশ’ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসভবনে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

1

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

2

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

3

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

4

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

5

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

6

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

7

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

8

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

9

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

10

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

11

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

12

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

13

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

14

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

15

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

16

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

17

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

18

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

19

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

20
সর্বশেষ সব খবর