Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় ‘প্রাইম শুটার’ ও মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর ও মানিকগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের ‘প্রাইম শুটার’ জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

​গত বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিপরীতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আহ্ছানউল্লা টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির। এ সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারি ওরফে মাসুদ (৫০) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে অন্তত চারজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, হত্যার ২৫ মিনিট আগে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে প্রধান দুই সন্দেহভাজন। গলির মুখে আগে থেকেই অপেক্ষায় থাকা এক সহযোগীর কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করে তারা গলির ভেতরের অন্ধকার স্থানে ওত পেতে থাকে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ ব্যক্তি ফার্মগেটের দিকে চলে যায়। এছাড়া একজন সন্দেহভাজনকে গলিতে সাধারণ পথচারীর মতো হাঁটাহাটি করতে দেখা যায়, যে মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলো।

​নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি জানান, তার স্বামী বিভিন্ন সময় তাকে হত্যার হুমকির কথা বললেও শত্রুদের নাম উল্লেখ করেননি। তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আধিপত্য বিস্তারসহ সব ধরনের সম্ভাব্যতা মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

​এদিকে মুছাব্বির হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

1

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

2

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

3

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

4

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

5

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

6

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

7

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

8

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

9

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

10

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

11

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

12

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

13

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

14

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

15

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

16

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

17

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

18

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

19

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

20
সর্বশেষ সব খবর