Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা বিএনপির

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা বিএনপির

রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গা থেকে আগামী তিন দিনের মধ্যে সকল প্রকার ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লাগানো ব্যানারগুলো আপাতত এর আওতামুক্ত থাকবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার সরানোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “ব্যানার পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এসব লাগানোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট ও বিঘ্নিত হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারও অধিকার যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার পোস্টার হয়তো আর কয়েকদিন থাকবে।”

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নেতাদের নিজ উদ্যোগে এসব প্রচারসামগ্রী সরিয়ে ফেলা উচিত। এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছেন। ঢাকার পাশাপাশি সারা দেশেও একই কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। এই উদ্যোগের ফলে শহরের নান্দনিকতা ফিরে আসবে বলে আশা করছেন সাধারণ নাগরিকরা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

1

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

2

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

3

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

4

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

5

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

6

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

7

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

8

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

9

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

10

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

11

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

12

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

13

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

14

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

15

হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

16

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

17

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

18

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

19

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

20
সর্বশেষ সব খবর