Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের প্রকৃত উৎস নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের কেউ বলছেন এটি প্লাস্টিকের গোডাউন, আবার কেউ বলছেন বসতবাড়িতে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই সেখানে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তিনি বলেন, “আগুন লাগার স্থান প্লাস্টিকের গোডাউনে হতে পারে। এছাড়া অনেকে বলছেন বাসা বাড়িতে, বিষয়টি ক্লিয়ার না।” 

ডিউটি অফিসার রোজিনা ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের দিকে রওনা হলেও পথে তীব্র যানজটে আটকে আছে। ইউনিটগুলো সেখানে পৌঁছানোর পর আগুন লাগার প্রকৃত স্থান ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

1

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

2

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

3

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

4

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

5

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

6

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

7

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

8

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

9

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

10

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

11

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

12

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

13

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

14

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

15

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

16

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

17

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

18

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

19

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

20
সর্বশেষ সব খবর