Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এই নোটিশ তাঁর কাছে পাঠানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন গণমাধ্যমকে এই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী বিচারক কমিটির চেয়ারম্যান প্রার্থীকে নোটিশ করেছেন এবং প্রশাসন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এই প্রচারণার ছবি ও দলিলাদিসহ ৪ জানুয়ারি জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট বিতরণ করে প্রচার চালানোর অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তিও কমিটির কাছে অভিযোগ দেন।

নির্বাচন অনুসন্ধান কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে প্রচার চালানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। এমতাবস্থায়, আনিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর পাঠানো হবে না— সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

1

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

2

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

3

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

4

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

5

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

6

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

7

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

9

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

10

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

11

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

12

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

13

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

14

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

15

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

16

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

17

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

18

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

19

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

20
সর্বশেষ সব খবর