Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের: ‘ধর্ম বিক্রি’ নিয়ে সতর্কবার্তা

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের: ‘ধর্ম বিক্রি’ নিয়ে সতর্কবার্তা

কক্সবাজার প্রতিনিধি: ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলই দেশের আলেম সমাজকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার ঘোষণা দিয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দেওয়া হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যারা কাজ করেন, তাদেরও এই ভাতার আওতায় আনা হবে।’’

শনিবার (৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে স্থানীয় আলেম-উলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ধর্ম বিক্রি’ নিয়ে হুঁশিয়ারি: আলেম সমাজের উদ্দেশ্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘যারা আলেম-উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না দিয়ে, শুধু ইসলামের দোহাই দিয়ে ‘ধর্ম বিক্রি’ করা শুরু করেছে, তাদের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।’’ তিনি অভিযোগ করেন, অতীতে ইমাম ও খতিবরা রাষ্ট্র থেকে কোনো স্বীকৃতি বা ভাতা পেতেন না।

সভায় উপস্থিত যারা: মুফতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয় মসজিদের ইমাম ও খতিবগণ।

জুলাই যোদ্ধার কবর জিয়ারত ও অন্যান্য কর্মসূচি: এর আগে শনিবার বিকেলে ফাঁসিয়াখালী ছড়ারকুল এলাকায় জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেন সালাহউদ্দিন আহমদ। জিয়ারত শেষে তিনি ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজখানা ও এতিমখানার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া দিনের শুরুতে তিনি পেকুয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর শনিবার দিনভর তিনি চকরিয়া ও পেকুয়ায় গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ দেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

1

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

2

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

3

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

4

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

5

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

6

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

7

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

8

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

9

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

10

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

11

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

12

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

13

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

14

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

15

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

16

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

17

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

18

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

19

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

20
সর্বশেষ সব খবর