Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন বাবলু।

তিনি অভিযোগ করেন, মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন চালিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, মনোনীত প্রার্থী একটি বিতর্কিত শিল্প গোষ্ঠীর ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সুবাদে একটি সিন্ডিকেটের মাধ্যমে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।

অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন দাবি করেন, বিগত ১৭ বছরের দুঃসময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কানাডায় অধ্যাপনার চাকরি সহ খন্দকার পরিবারের প্রতিটা সদস্যই সর্বস্ব হারিয়েছে। তিনি জানান, তারা সর্বদাই দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ একজন ফ্যাসিস্টের দোসর অবৈধ টাকার বিনিময়ে মনোনয়ন পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপির নীতি নির্ধারকদের মনোনয়ন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আহ্বান জানান।

নবীন/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

1

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

2

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

3

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

4

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

5

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

6

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

7

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

8

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

9

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

10

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

11

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

12

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

13

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

14

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

15

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

16

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

17

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

18

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

19

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

20
সর্বশেষ সব খবর