Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম), গোমবাগের সেন্ট্রাল মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক বিশাল গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা পরবর্তী দোয়া মাহফিলে ওসমান হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

জানাজায় উপস্থিত প্রবাসীরা গণমাধ্যমকে বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।” প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য তার এই জীবন উৎসর্গ করাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এই শোক সইবার ধৈর্য দান করেন, সেই প্রার্থনা করেন। সুদূর প্রবাসেও এই তরুণ বিপ্লবীর মৃত্যুতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

1

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

2

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

3

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

4

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

5

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

6

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

7

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

8

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

9

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

10

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

11

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

12

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

13

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

14

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

15

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

16

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

17

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

18

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

19

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

20
সর্বশেষ সব খবর