Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড়: উপদেষ্টা শারমীন

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড়: উপদেষ্টা শারমীন

আবু রায়হান, রংপুর ব্যুরো: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তিনি মন্তব্য করেন, "সরকার নির্বাচন করতে প্রস্তুত, নির্বাচন কমিশনও প্রস্তুতির কথা জানিয়েছে—এবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা সবচেয়ে বড় কর্তব্য তাদেরই।"

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে “নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার” শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, সরকার নির্বাচনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুত। ত্রুটি হলে গণমাধ্যম তা ধরিয়ে দেবে। কিন্তু নির্বাচন সুন্দরভাবে আয়োজনের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর বর্তায়। তাদের গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপরই নির্বাচনী পরিবেশ নির্ভর করে। তিনি আশা প্রকাশ করেন যে দলগুলো এমন পরিবেশ তৈরি করবে যাতে রাষ্ট্রকে শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত কষ্ট পেতে না হয়।

সরকারি কর্মকর্তা বদলির বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব বিষয়েই কোনো না কোনো বিতর্ক থাকে। সেটা নিয়ে থেমে না থেকে স্পষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদসহ সকল জুলাই যোদ্ধা ও জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নারী-শিশুর নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "প্রতিটি পাড়ায় নির্যাতন বাড়ছে—এটি দমন ও নির্মূল করতে পাড়া-প্রহরী ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় যন্ত্র ও সমাজ—উভয়কেই একসাথে কাজ করতে হবে।" তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে “কুইক রেসপন্স কৌশল” গ্রহণ করা হয়েছে, যার আওতায় ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এসময় রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসান সহ সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা এবং জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়-এর বাবা-মা ও রংপুরের জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

1

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

2

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

3

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

4

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

5

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

6

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

7

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

8

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

9

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

10

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

11

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

12

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

13

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

14

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

15

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

16

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

17

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

18

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

19

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

20
সর্বশেষ সব খবর