Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

হাসনাতের  হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যে চরম ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেছেন, বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার যে কথা বলছে, তা “দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক”। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এমন বক্তব্যে ভারত মোটেই চুপ থাকবে না।

আলোচিত মন্তব্যটি করেছেন বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। গত সোমবার তিনি দাবি করেন, যদি ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকা এর প্রতিশোধ নিতে পারে।

প্রতিশোধ হিসেবে তিনি বলেন, ভারত যেন তার উত্তর-পূর্ব রাজ্যগুলোকে “বিচ্ছিন্ন” করার উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়া উচিত। তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল, কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শুধু একটি সরু পথ (শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’) দিয়ে যুক্ত।

লুমডিংয়ে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত।

মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে বলেন, “ভারত একটি অত্যন্ত বড় দেশ। ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তাভাবনা করতে পারে?” 

তিনি বলেন, এমন ভাবনাটাই ভুল এবং বাংলাদেশের কিছু মানুষের মানসিকতা সঠিক নয়। এই ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দেন, “তাদের শেখানো উচিত যে, এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না।” 

আসামের মুখ্যমন্ত্রীর এই কঠোর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ভারত সরকার এই ধরনের দাবিকে উস্কানিমূলক হিসেবে দেখছে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

1

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

2

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

3

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

4

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

5

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

6

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

7

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

8

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

9

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

10

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

11

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

12

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

13

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

14

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

15

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

16

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

17

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

18

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

19

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

20
সর্বশেষ সব খবর