Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

সোমবার এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখে চলেছেন। তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক প্রার্থনা। ভারত যেকোনোভাবে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন। এ বছরের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর খালেদা জিয়া দেশে ফেরেন।

সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

1

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

2

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

3

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

4

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

5

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

6

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

7

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

8

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

9

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

10

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

11

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

12

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

13

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

14

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

15

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

16

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

17

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

18

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

19

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

20
সর্বশেষ সব খবর