Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এই ভাষণ একযোগে সম্প্রচার করা হবে।

ভাষণ রেকর্ড ও বৈঠক: বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সিইসি তার ভাষণ রেকর্ড করেন। রেকর্ডিং শেষে সব নির্বাচন কমিশনার সিইসির কক্ষে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করেন।

একই দিনে জোড়া ভোট: ইসি সচিব নিশ্চিত করেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। তাই এই দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতির সন্তোষ: এর আগে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। ইসি সচিব জানান, কমিশন জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছে এবং রাষ্ট্রপতি ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

1

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

2

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

3

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

4

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

5

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

6

হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ সমাব

7

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

8

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

9

আ.লীগের ‘লকডাউনে’ সারা দেশে চলবে গণপরিবহন

10

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

11

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

12

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

13

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

14

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

15

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

16

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

17

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

18

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

19

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

20
সর্বশেষ সব খবর