Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরাইলি হামলা।  গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।  খবর আল জাজিরার। 

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলে  সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

তারা ‘দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ’ নিয়েও আলোচনা করেছেন—যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত  ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

1

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

2

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

3

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

4

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

5

খালেদা জিয়ার জানাজা ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

6

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

7

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

8

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

9

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

10

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

11

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

12

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

13

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ

15

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

16

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

17

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

18

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

19

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

20
সর্বশেষ সব খবর