Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি টেলিযোগাযোগে নরজরদারি জোরদার করার সুপারিশ দেন তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে এই পরামর্শ দেন তারা।

নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে ডিজিটাল মানি ট্রান্সফারের প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘‘মোবাইল ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, তাদের যদি বলেন, অর্থাৎ ভোটের সময় এক্সেস ফ্লো অব মানি এটা কিন্তু বাড়বে। নির্বাচনের আগে এটা যেন না হয়। এটা নিয়ন্ত্রণ করা দরকার।’’

রাজশাহীর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা যদি বিকাশ বা উপায় বা এ ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার যারা করেন, তাদের যদি একটি সিলিংয়ের আওতায় আনতে পারি, তাদের সাত দিনের টোটাল ট্রান্সফারের বিষয়টা যদি একটি স্টাডিতে রাখি…, এরকম যদি একটা সার্কুলার দেওয়া হয়, তাহলে তারা এ বিষয়ে সতর্ক হবে।’’

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে টেলিযোগাযোগের ওপর নজদারি বাড়ানোর প্রতি জোর দিয়ে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘‘৫ আগস্টের পর ২০২৪ সালে এনটিএমসির কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। এখন আমাদের যে পরিস্থিতি, সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার বা ভোটে বাধা সৃষ্টিকারীদের ধরার জন্য এনটিএমসিটির এক্সেসটাকে আগের মতো পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের কার্যক্রম আরেকটু বাড়তে পারে। বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।’’

ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, আইজিপি, মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

1

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

2

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

3

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

4

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

5

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

7

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

8

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

9

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

10

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-

11

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

12

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

13

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

14

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

15

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

16

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

17

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

18

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

19

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

20
সর্বশেষ সব খবর