Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিক্যাল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, “আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিক্যাল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।”

চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এ সময় তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষ্যে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। 

ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন রিজভী। তবে পূর্বঘোষিত রোডশো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রবিবার থেকে হাসপাতালেই আছেন তিনি।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

1

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

2

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

3

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

4

‘রানা প্লাজা ধস’ ছিল আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি

5

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

6

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

7

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

8

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

9

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

10

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

11

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

12

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

13

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

14

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

15

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

16

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

17

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

18

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

19

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

20
সর্বশেষ সব খবর