Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের অভিযানে শিকার করে খাঁচাবন্দি রাখা শতাধিক শালিক পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা দক্ষিণ গুথুমা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা খাঁচাবন্দি এই পাখিগুলো উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি বাঁশের ঝুড়িটি ফেলে দ্রুত সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়। কাছে এসে দেখা যায়, ঝুড়িটির ভেতরে শতাধিক শালিক পাখি খাঁচাবন্দি অবস্থায় রয়েছে।

বিজিবির টহলকারী সদস্যরা এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, তারা এক মুহূর্ত দেরি না করে দ্রুত খাঁচায় বন্দী শালিক পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেন।

গুথুমা গ্রামের বাসিন্দা নুর নবী গণমাধ্যমকে বলেন, বিজিবি সদস্যদের মানবিক সহানুভূতি এবং পেশাদারিত্বের কারণেই শতাধিক শালিক পাখি রক্ষা পেল। তিনি এই মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, "পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। সবাই সচেতন হলে শিকারীরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

1

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

2

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

3

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

4

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

5

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

6

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

7

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

8

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

9

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

10

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

11

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

12

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

13

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

14

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

15

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

16

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

17

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

18

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

19

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

20
সর্বশেষ সব খবর