Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ শিশু রয়েছে। 

আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।’
তিনি আরও দাবি করেন, ‘হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) ও এক নারী নিহত হয়েছেন।’

মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

1

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

2

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

3

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

4

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

5

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

6

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

7

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

8

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

9

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

10

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

11

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

12

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

13

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

14

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

15

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

16

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

17

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

18

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

19

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

20
সর্বশেষ সব খবর